শিরোনাম :
রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাহিদ জামানঃ

রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ অক্টোবর বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে নিরাপদ মাংস প্রক্রিয়াকরণের লক্ষে মাংস প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে দিনব্যাপী ‘নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন’ শীর্ষক প্রশিক্ষণ ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি ইসলাম , নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান।
বক্তৃতা করেন বাজার বণিক সমিতির আরাফাত হোসেন, হাফিজ শেখ, হাসনাত মিলন, মাংস প্রক্রিয়াজাতকারী দুলাল উদ্দীন তালুকদার, শেখ জাহাঙ্গীর, লিয়াকত আলী, আমিন খান, উত্তম কুমার দাস, জাকির শেখ, আমজাদ শেখ ও তুহিন শেখ।
অনুষ্ঠানে মাংস উৎপাদন, সঠিকভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রিসহ নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাংস প্রক্রিয়াজাতকারীদের নিরাপদ মাংস উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category