নাহিদ জামানঃ
রূপসায় ঘাটভোগের ডোবা স্কুল মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস তিলক রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেবা ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মফিজুর রহমান। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু,অত্র হাসপাতালের কো অর্ডিনেটর মার্কেটিং এন্ড পাবলিক রিলেশনের মোঃ মুশফিকুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।
ডোবা ওয়ার্ড বিএনপির সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জিএম হিরোক, সাগর দাস সঞ্জীত, বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার, কানাই বৈরাগি প্রমূখ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.