মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা তাতীদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন এবং ২নং শ্রীফলতলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এসময় তিনি ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে লিটন তালুকদার বলেন, “আমি নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো।”প্রতিশ্রুতি না বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ভোটারদের মধ্যেও তার এ গণসংযোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন খুলনা জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন,যুগ্ম আহ্বায়ক শরিফ আহম্মেদ মোল্লা,যুগ্ম আহ্বায়ক মাহাতাব হোসেন,যুগ্ম আহ্বায়ক মামুন গাজী, যুগ্ম আহ্বায়ক গহর আলী,সদস্য আব্দুল হালিম সর্দার,মোঃ কবির হোসেন,রূপসা থানা জাসাস এর ভারপ্রাপ্ত খুলনা সভাপতি মোঃ দীপু শেখ, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ মহিউদ্দীন,মোঃ জামাল হোসেন,মোঃ হালিম শেখ, মোঃ নাসির ব্যাপারী,মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সুজন ভুইয়া,মোঃ হাফিজুর রহমানসহ আরো অনেকে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.