মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থা (MJJMS)” এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) বিকালে উপজেলার টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজারস্থ মেঘা সুপার মার্কেটে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঈদকে সামনে রেখে এমন মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা জানান, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদী মানবিক উন্নয়ন কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রেখেছে। চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, শীতবস্ত্র প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া প্রদানের মাধ্যমে সংগঠনটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। মানবিকতা ও স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ফলে অল্প সময়ের মধ্যেই সংগঠনটি একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইএম মাসুদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক জিএম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম কচি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আঃ মজিদ শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন এইচএম আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, রেজাওয়ান আহম্মেদ, রিফাত হাওলাদার, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.