আব্দুল মজিদ শেখ: খুলনার রূপসা উপজেলায় পরিকল্পিত হামলা, মারধর এবং বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।গত ১২ সেপ্টেম্বর (২০২৩) বিকেলে রূপসা উপজেলার নিকলাপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ লিলি বেগম (৪০) বাদী হয়ে সংশ্লিষ্ট রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় পরিকল্পিতভাবে বাদী লিলি বেগমের ছেলে মোঃ সাকিব মুন্সির ওপর হামলা চালায় প্রতিপক্ষ। স্থানীয় লোকজনের মারফতে খবর পেয়ে বাদী এবং তাঁর ছেলের বউ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাঁদের ওপরও চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের পর অভিযুক্তরা আরও ১৫-২০ জন লোক একত্রিত করে ভুক্তভোগী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও ভাংচুর পরবর্তী লুণ্ঠন চালায়। পরে ভুক্তভোগীরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন (রেজি নং-১২১৬৬/৫২২)।
ভুক্তভোগী লিলি বেগম জানান, হামলার পর থেকে প্রতিপক্ষরা তাঁদের বসতবাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না এবং যেখানে দেখবে সেখানেই প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি তাঁদের বসতবাড়িতে লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে পরিবারটি নিজ বাড়িতে ফিরতে না পেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.