আজিজুল ইসলাম,ইবি নিউজ ২৪:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এলিট র্ফোস হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
ভিকটিম পলাশ শেখ একজন ইজিবাইক চালক। ভিকটিমের সাথে আসামীদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ০৬ এপ্রিল ২০২৫ তারিখ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় কেএমপি খুলনার খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ভিকটিম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকার সময় র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার ০১ নং প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ১।ফাহিম(১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট, দেবেনবাবু রোড, টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা’কে গ্রেফতার করে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.