রিপন রায় (বটিয়াঘাটা প্রতিনিধি): বটিয়াঘাটা থানা পুলিশের এসআই এসআই (নিরস্ত্র) কৌশিক কুমার সাহার চৌকসতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল উদ্ধার হয়েছে। গত বুধবার বাগেরহাট জেলার মোংলা থানা থেকে ব্যাপক অভিযান চালিয়ে উক্ত মালামাল উদ্ধার করা হয়।পুলিশ জানায়,মহানগরীর আড়ংঘাটা এলাকার আল মামুন শেখের সাথে বটিয়াঘাটা উপজেলার দাঁউনিয়াফাদ এলাকার বাদীর ফেইসবুক আইডিধারী বান্ধবী বিবাদী রাইসা(২৩) এর সাথে পরিচয় হয়।এক পর্যায়ে বিবাদী রাইসার সাথে তার কথাবার্তা চলতে থাকে।
গত ১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে সাচিবুনিয়া মোড়ে বাদীর সাথে রাইসার দেখা মিললে সে তাকে তার বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করে। বাদী ইয়ামাহা এফজেড ভি- ২ মোটরসাইকেল যোগে বিবাদী রাইসার বাড়ির অদূরে মল্লিকের মোড় দাঁউনিয়াফাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন লোক তার পথরোধ করে এলোপাতাড়ি চড়,কিল ও থাপ্পড় মেরে উক্ত মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ১৫ শত টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আল- মামুন বাদী হয়ে রাইসা ও অজ্ঞাতনামা ৪ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এস আই কৌশিক সাহা তথ্য প্রযুক্তির সহায়তায় মোংলা উপজেলায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মোটরসাইকেল, মোবাইল ফোন ও মালামাল উদ্ধার করে নিয়ে আসে।পুলিশ ঘটনার সাথে জড়িত রেহেনা আফরোজ সহ আরও এক ব্যক্তিকে আটক করে।এ ব্যাপারে বটিয়াঘাটা থানার মামলা নং-২০, তাং-১৯/০৩/২৫।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.