নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি খুলনা থেকে৷ প্রকাশিত কয়েকটি পত্রিকা ও অনলাইনে আমার বিরুদ্ধে ‘হুইপের কন্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলীর প্রলোভন: খুলনায় দুজনের মুচলেকা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিধায় এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিপোর্টে বিসিএস উত্তীর্ণ একজন পুলিশ সুপারকে ভালো পোস্টিং দেয়ার আশ্বাসে অর্থ দাবি করার যে অভিযোগ আনা হয়েছে তার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই।
বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন সংগ্রামে দুঢ়চেতা ও অনমনীয় ভূমিকা পালন করে আজকের অবস্থানে পৌঁছেছি। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনা মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আযম খান সরকারি কমার্স কলেজ শাখার সভাপতি ছিলাম। জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সখ্যতা ও হৃদ্যতা গড়ে উঠেছে। রাজনীতির মাধ্যমে জনসেবার প্রচলিত ধারায় আমার অবস্থান। জনমানুষের কল্যাণে আমার সুনাম ও পরিচিতিকে কাজে লাগিয়ে তাদের জন্য কাজ করে চলেছি। ফলে চব্বিশের গণঅভূণ্ডান পরবর্তী সময়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ তাদের নানা কাজে ও সমস্যা সংকটের সমাধানে আমার কাছে আসে। আমিও বিভিন্ন দপ্তরে বা সংস্থায় যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রেখে চলেছি। আলোচিত ঘটনাতেও একইভাবে আমার কাছে সহযোগিতা চাওয়ায় আমি যোগসূত্র তৈরি করে দিতে চেয়েছিলাম।
কিন্ত হঠাৎ করেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা শুরু করা হয় এবং প্রশাসনকে ভুল বুঝিয়ে হয়রানিমূলক কার্যক্রম চালানো হয়। খুলনা বিএনপির রাজনীতিতে অভিভাবক হিসেবে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ভাই। তার সুদৃঢ় নেতৃত্ব ও সুদূরপ্রসারী নির্দেশনায় দল সংগঠিত ও পরিচালিত হচ্ছে। তার কন্ঠস্বর নকল করার মতো জালিয়াতিপূর্ণ কর্মকান্ড কোন সুস্থ মস্তিস্কের রাজনৈতিক কর্মীর পক্ষে করা সম্ভব না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এ ধরনের কোন কাজ আমি করিনি, করা সম্ভব নয়। ফ্যাসিবাদী শাসনামলে আমার বিরুদ্ধে ৪২ টি মামলা হয়েছে। বিভিন্ন সময়ে আমাকে ৯বার কারাবন্দী থাকতে হয়েছে। তার মধ্যে ২০১৪ সালে টানা সাড়ে চার মাস কারাগারে ছিলাম। সময়ের মানদন্ডে নৈতিকতার কষ্টিপাথরে আমি জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী। শত প্রতিকূলতাতেও যে নীতিভ্রষ্ট বা দলত্যাগী হইনি। আমি মনে করি আগামী দিনে রাজনৈতিক পদ পদবী লাভের ক্ষেত্রে আমাকে বিতর্কিত করতে ও পেছনে ফেলতে দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রী প্রতিপক্ষ এই মিথ্যা প্রোপাগান্ডায় মেতেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই কাজ করছেন তাদেরকে বিরত থাকার অনুরোধ করছি। সেই সাথে মিডিয়ার বন্ধুদেরকে যে কোন অভিযোগের সত্যাসত্য যথাযথভাবে যাচাইয়ের পরে প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় বিভ্রান্তিকর অভিযোগে প্রকাশিত সংবাদের কারণে ঘটে যাওয়া সুনাম ও মর্যাদাহানির প্রতিকার পেতে ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার কোন বিকল্প নেই।
বিনীত শরিফুল ইসলাম বাবু
সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখা।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.