সেলিম মাহবুবঃ শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন জামাতের সাবেক সেক্রেটারি আক্তাপাড়া বাজারের পল্লী চিকিৎসক মোহাম্মদ জামিল আল হাসানের (বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী) বড় ছেলে রওজাতুল কুরআন ইসলামিয়া হাজিফিয়া মাদ্রাসা, হরিনগর-ছয়হারার হিফয বিভাগের ছাত্র আবিদ হাসান আজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আক্তাপাড়া বাজারে এই দূ'র্ঘট'না ঘটে।
আবিদের পিতা মাতার স্বপ্ন ছিল তাকে কোরআনে হাফিজ বানানো। ১০ পারা ইতিমধ্যে হিফয সম্পন্ন করেছিল। আজ ছুটিতে বাড়ী এসে ছোট ভাই বোন ও তাহার সাবেক প্রতিষ্ঠান আল হেরা একাডেমি মিনা বাজার (আক্তাপাড়া) বাইসাইকেল চালিয়ে এসে ট্রলির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনাটি ঘটে। তার বয়স ১২ বছর। আহত আবিদ হাসানকে হাসপাতালে নেয়ার পর মারা যায় সে।
বিকাল ৩.৩০ ঘটিকায় আক্তাপাড়া বড় মসজিদে জানাজা মরহুম আবিদ হাসানের দাফন সম্পন্ন করা হয়েছে। ##
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.