নিজস্ব প্রতিনিদি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে প্রচার হলেও তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। পুলিশ জানিয়েছে, এটি কোনো ডাকাতির ঘটনা নয়; বরং পারিবারিক প্রতিহিংসার জেরে আপন বড় জ্যা রিগান আক্তার মিমকে গলাটিপে হত্যা করেছে ছোট জ্যা কাজী সুমাইয়া আক্তার মিনা।
মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহের পর অভিযুক্ত কাজী সুমাইয়া আক্তার মিনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) দেশপোস্ট২৪.কম "ডাকাতি না পরিকল্পিত হত্যা?" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের বিষয় তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, এটি ডাকাতির ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত পারিবারিক প্রতিহিংসার ফলেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.