রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা SOS Children's Villages এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) খুলনার বটিয়াঘাটা টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“Child Rights and Protection for the Community Members” শীর্ষক এ সচেতনতামূলক সভায় প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশুদের মৌলিক অধিকার, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতকরণ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.