তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়,(র্যাব-৯) এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল রাত প্রায় সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপাল বাউরী (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার বাসিন্দা এবং মৃত রামকান্ত বাউরীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে Bangladesh Penal Code এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি Sreemangal Police Station এ দায়ের করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার K M Shahidul Islam Sohag বৃহস্পতিবার (১২ই মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.