কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব। এ জনপদে এক ইঞ্চি সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবো না। লুটেদের হাতে ছেড়ে দিবো না। দল-মত নির্বিশেষে আত্মীয়র বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজ তৈরি করতে চাই। ভবিষ্যতে মোরেলগঞ্জ-শরণখোলার রাজনীতির কারনে কাউকে নির্যাতন হতে দেওয়া হবে না। বিগত ১৬ বছর সরকারের নির্যাতন সইতে হয়েছে। আমি আরও অঙ্গিকার করতেছি ইনশাআল্লাহ দুঃসময়ের সাথিদের ভুলে যাবো না।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়নে সুতালড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোহিবুল্লাহ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, হাফেজ সুলতান আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বিবি আফসার আলী মাধ্যমিক মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, হাফেজ সুলতান আহমদ, জামায়াত নেতা হাবিবুল্লাহ তালুকদার, ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের সভাপতি নাইম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী হাফেজ মো. শফিকুল ইসলাম।জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, দুষ্টু কর্মী সে যদি আমার দলের হয় তারও বিচার হবে আইনের আওতায়। ১২ তারিখ নির্বাচনের পরে ৫ তারিখের পরে যে সকল নিরীহ মানুষেরা নিরীহ নেতাকর্মীরা ঘরে আসতে পারেননি। আপনারা ন্যায়ের পক্ষে আসুন আপনাদের নিরাপত্তা চেষ্টা করবো। সকলে মিলে মিশে এক সাথে থাকতে চাই।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.