টিজারেই চমক ছিল। আসলে যাঁর জীবন নিয়ে ছবিটা, তাঁর জীবনটা ভরা শুধু চমক আর চমক। তাই, রাজকুমার হিরানির মতো বাঘা পরিচালক যখন তাঁকে নিয়ে ছবি বানান, তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
হয়েছেও তাই। টিজার মুক্তির পর থেকেই আলোচনায় সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'। আর ছবিটির টিজারেই সবাইকে চমকে দিয়েছেন রণবীর কাপুর। আসল সঞ্জয়ের সাথে এই 'নকল' সঞ্জয়ের খুব একটা পার্থক্য করতে পারছেন না অনেকেই।
টিজারের পর আজ ছবিটির নতুন একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। ছবিটিতে রণবীরের কো-স্টার সোনম কাপুর (যিনি সঞ্জয়ের বান্ধবী টিনা মুনিমের ভূমিকায় অভিনয় করছেন) তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন পোস্টারটি। লিখেছেন, অবিশ্বাস্য!!!!! দেখুন, ২০১৬ সালে সঞ্জয়ের লুক। প্রেক্ষাগৃহে আসছে ২৯ জুন।
নতুন পোস্টারটি দেখে চমকে উঠেছেন অনেকে, আপনিও চমকাবেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.