নিহারেন্দু চক্রবর্তী,(নাসিরনগর)ব্রাহ্মণবাড়িয়াঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কারনে বঞ্চিত সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার।এরই ধারাবাহিকতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে শিশু বিশেষজ্ঞ ডা. চৌধুরী সামছুল হক কিবরিয়া পাভেল সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
ডা. মোহাম্মদ সামছুল হক কিবরিয়া পাভেল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বেনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবার পাশাপাশি 'গ্রামের হাসি' নামে সংগঠনের মাধ্যমে প্রতি শুক্রবার নিজ এলাকার অসহায়, গরিব, রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.