সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সিংচাপইড় আলিম মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্টান ও দোয়া মাহফিল সোমবার (২৬ মে) মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তারেক হাসান ও কাছিদা পাঠ করেন শিক্ষার্থী মুদ্দাসির আহমদ। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক মাওলানা জাফর সিদ্দিকি, সাবেক ভিপি উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, প্রভাষক মাওলানা মশকোল হোসেন ও সাদিকুর রহমান। পরিক্ষার্থীদের মধ্যে হাফিজ অলিউর রহমান, মোছাঃ লিজা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক গোলাম গৌছ, সৈয়দ শায়খুল ইসলাম, আফজল হোসেন, আমিনুল ইসলাম, ঝরনা বেগম, কামরুজ্জামান, সেলিম হোসেন, হাফিজ হেলাল আহমদ, সালাউদ্দিন মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.