সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দএবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)।শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে ডিউটি পালন কালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭ টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করা হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়।
এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.