শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই ইউএমএফ বাগেরহাট জেলা কমিটি গঠন, সভাপতি সৈকত সম্পাদক সাগর  বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসের অফিস সরকারি’র বিদায় সংবর্ধনা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম নাজুর বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

‎নিজস্ব প্রতিবেদক/দৈনিক ইবিনিউজ২৪ডটকম

সাংগঠনিক গতিশীলতা বাড়াতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত

তৃণমূল রাজনীতিতে নতুন উদ্দীপনা

‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম নাজু’র বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল ইসলাম নাজু’র লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এখন থেকে তিনি সংগঠনের সকল কার্যক্রম পরিচালনায় অংশ নিতে পারবেন। তার ওপর আর কোনো সাংগঠনিক নিষেধাজ্ঞা বহাল নেই। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎পুনর্বহাল হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম নাজু বলেন, দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সবসময় দলীয় শৃঙ্খলা ও আদর্শকে ধারণ করে রাজপথে কাজ করেছি এবং আগামীতেও আরও দায়িত্বশীলভাবে কাজ করবো। বদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত করাই আমার প্রথম অগ্রাধিকার।তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবো। ব্যক্তিগত কোনো বিভেদ নয় সংগঠনকে শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবো। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নাজু দীর্ঘদিন ধরে বদরগঞ্জের মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয়। তার পুনর্বহাল সংগঠনের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তাদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলভিত্তিক যোগাযোগ কাজে লাগিয়ে তিনি উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও গতিশীল করতে পারবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এতে তৃণমূলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় হবে এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কর্মীরাও আবার সক্রিয় হতে উৎসাহিত হবে। তারা মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের এ ধরনের পুনর্মিলনমূলক সিদ্ধান্ত দলীয় কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি মাঠপর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।‎

রিয়াদ ইসলাম /দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category