হাজীগঞ্জে পৃথক দুই অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার
দৈনিক ইবি নিউজ ডেক্সট :
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজী বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক ব্যক্তিকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের খাটিয়ায় বিছানো তোশকের নিচ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দেলু টোরাগড় (কাজী বাড়ি) এলাকার মৃত রতন কাজীর ছেলে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের সিডিএমএস তথ্য পর্যালোচনায় জানা যায়, দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে এর আগে হাজীগঞ্জ থানায় ১১টি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, একই রাতে এসআই (নিঃ) নূর মোহাম্মদের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমাম আলীর নতুন বাড়ির পুকুর সংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যারেজঘরে রাখা একটি কাগজের বক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা (নং-১৮, তারিখ: ২২ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.