মারুফ হাসান চাঁদপুর প্রতিনিদি, হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী মোঃ তারেক আজিজ। এসময়, উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন,ও খাবার পরিবেশন করেন মোঃ পাইজ আহমেদ মামুন ও মাকসুদ মোল্লা রেজাউল রবি মোঃ জানে আলম হাসান
পহেলা বৈশাখকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর জন্য পান্তা ভাত ও ইলিশ মাছের আয়োজন
করে এই আয়োজন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন এবং বাঙালির ঐতিহ্যবাহী এই খাবার উপভোগ করেন।৷ উপস্থিত অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোঃ তারেক আজিজ বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই দিনটিকে আনন্দঘন করে তুলতে এবং সবার সঙ্গে মিলেমিশে উদযাপন করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”
এসময় স্থানীয় যুবদল নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.