হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬: সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেন মজুমদারের দোয়া ও সমর্থন কামনা
আসন্ন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মজুমদার হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এক বার্তায় তিনি বলেন, হাজীগঞ্জ বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকা ও ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ, আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
ইকবাল হোসেন মজুমদার বলেন, "হাজীগঞ্জ বাজার আমাদের সবার। ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই বাজারকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।"
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, ইকবাল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন।
সবশেষে তিনি আসন্ন নির্বাচনে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.