মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ মে) পরিচালিত এ অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহনের অপরাধে ২ জন ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল মোটরসাইকেল চালককে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.