আফরোজা খাতুন সীমা,প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১১৭ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারচুয়ালি এই কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এরআগে, দেবগ্রাম ইউনিয়নের বি ব্লকের ১০৩৬ জন কৃষককে কৃষি কার্ড প্রদান করার জন্য নির্বাচন করা হয়। এদের প্রত্যকের নামে খোলা আলাদা আালাদা ব্যাংক একাউন্ট।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী—১ আসনের সংসদ সদস্য আলি নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী—২ আসনের সংসদ সদস্য হারুন রশীদ, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতা ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ উপকার ভোগী কৃষকেরা।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এক বক্তব্যে বলেন,
এই কার্ডের মাধ্যমে কৃষকরা একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ এবং ন্যায্যমূল্যে সেচ সুবিধা। এছাড়া কৃষকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া, বাজারদর এবং ফসলের রোগবালাই সংক্রান্ত তথ্য ও পরামর্শও পেতে পারবেন।
এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.