মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনা জেলায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা তাঁতী দল। সংগঠনটির পক্ষ থেকে মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার কিডনি রোগে আক্রান্ত অসুস্থ নাসিমা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নাসিমা বেগমের নিজ বাসভবনে গিয়ে খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার তার ছেলে হাসানের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। জানা গেছে, নাসিমা বেগম দীর্ঘদিন ধরে কিডনি জনিত জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে খুলনা জেলা তাঁতী দল এগিয়ে আসে। অর্থ সহায়তা পেয়ে নাসিমা বেগমের ছেলে হাসান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা চালাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আজ তাঁতী দলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ মোল্লা, মনিরুজ্জামান মনি, মাহাতাব হোসেন, মোঃ গহর আলী, মোঃ মামুন গাজী, সদস্য মোহাম্মদ সালমান মোল্লা, মোঃ মহিউদ্দিন খান, জামাল মোল্লা, মোঃ ফারুক হোসেন বাবুসহ আরও অনেকে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও সহানুভূতির চর্চা বাড়ায়। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.