নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের সম্মানিত উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই সন্ধ্যা ৭টায় খুলনায় উপদেষ্টার নিজস্ব অফিস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণের এস.এম. শামীম এবং সিনিয়র সহ-সভাপতি দৈনিক যশোর বার্তার মো:মনিরুজ্জামান। সহ-সভাপতি পদে রয়েছেন আজকের সংবাদের মিলন মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন খুলনার খবরের মো: শরিফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জন্মভূমির এস এম মেহেদী হাসান এবং খুলনার খবরের মো: মনির খান।
সাংগঠনিক সম্পাদক দৈনিক খুলনাঞ্চলের আরিফুজ্জামান নয়ন এবং সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ফুলতলা প্রতিদিনের মো:মাসুম সরদার। অর্থ বিষয়ক সম্পাদক ভোরের চেতনার বদরুজ্জামান খাকী, দপ্তর সম্পাদক আজকের যায় যায় বেলার সেলিম রেজা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক প্রবাহের বাবুল সানা।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক খুলনার খবরের আবু হুরাইরা এবং আইন বিষয়ক সম্পাদক আজকের যায় যায় বেলার সোহেল রানা। মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক আজকের সারাদেশের জাফরিনা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজকের যায় যায় বেলার মো: আরিফ হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক প্রবাহের মো:শওকত আলী খান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খুলনার খবরের অতনু চৌধুরী ও রাসেল জমাদ্দার। সদস্য হিসেবে রয়েছেন ইয়ুথ টিভির সাগর কুমার বাড়ই, খুলনার খবরের মো: ফয়সাল হোসেন এবং দৈনিক বিডি নিউজের মো:খায়রুজ্জামান মনি।সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিকদের পেশাগত স্বার্থ, স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনের মাধ্যমে খুলনা জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.