নিজস্ব প্রতিবেদক,রংপুর।।
রংপুরে ইয়াবাসহ যুবদল নেতা মোশারফ হোসেন এবং আজিজুল নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন, পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) ও মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে মাদক বিক্রির সময় দুই জনকে আটক করে। এসময় তল্লাশী করে মোশারফের কাছ থেকে ১৫ পিস ও আজিজুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এব্যাপারে মাদক আইনের মামলা করা হয়েছে।
এ বিষয়ে পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান বলেন, মোশারফ হোসেন তার ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি। মাদকের সঙ্গে জড়িতের ব্যাপারে দায়ভার নেবে না সংগঠন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.