শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর ছাত্র সমন্বয়কদেরকে জরিমানা

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। মোটরসাইকেলের টোল আদায় নিয়ে সোমবার সন্ধ্যার দিকে ছাতক সুরমা ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে ২০/২৫ টি মোটরসাইকেলে করে প্রায় ৪০/৪৫ জন লোক টোল না দিয়ে জোর পুর্বক ব্রিজ দিয়ে যেতে চাইলে তাদের সাথে টোল আদায়কারী, আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়।

মোস্তাকিম আহমদ নামের টোল আদায়কারী তাদের বাঁধা দিয়েছেন। মোটরসাইকেল যাত্রীরা সবাই ছাত্র সমন্বয়ক এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন বলে জানাগেছে। টোল নিয়ে ব্রিজের টোল আদায়কারী ও ছাত্র সমন্বয়কদের মধ্যে হাতা-হাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের হাতে লাঞ্চিত হন ব্রিজের টোল প্লাজার টোল আদায়কারী আব্দুল কুদ্দুছ সরকার ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার রাজিব আহমদ। জানাগেছে মোটরসাইকেল বহরের পিছনের ব্যাক্তি ১০০ টাকা টোল পরিশোধ করেছেন।

এরপর উত্তেজিত ছাত্র সমন্বয়করা টোল প্লাজায় ভাংচুর করেছে। তারা টোল প্লাজার কাঁচের গ্লাসের জানালা ভাংচুর ও ২ জনকে লাঞ্চিত করে। একজন ছাত্র সমন্বয়ক এ ঘটনার ব্যাপারে জানান, তারা বার-বার বলেছেন, পিছনে থাকা মোটরসাইকেল আরোহী টোলের টাকা পরিশোধ করবেন কিন্তু টোলপ্লাজার লোকজন পথ আগলে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছাতক ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। টোল প্লাজার আনসার সদস্য রাজিব আহমদ জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০-৪৫ জন লোক ছাত্র সমন্বয়ক দাবি করে টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাঁধা দেয়া হয়। পরে পিছনের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। একজন টোল দেয়ায় সাথের অন্যান্যরা ক্ষুব্ধ হয়ে তারা কিছু দূর থেকে ফিরে এসে টোল প্লাজা ভাংচুর করে এবং টোল প্লাজার দায়িত্বে থাকা ২ জনকে লাঞ্চিত করেছে। তারা সরকারি সম্পদ ধংশ করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ছাতক থানার ওসি মো: গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি গিয়েছেন।

সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category