শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলের কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

নড়াইল ১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলায় বিকেলে আ.লীগ অফিস ও সন্ধ্যার দিকে মুক্তির বাড়িতে এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেয়। পরে সন্ধ্যার দিকে হঠাৎ বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে। পরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর কালিয়া ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, যখন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে তখন আমাদের সভা শেষ পর্যায়ে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category