শিরোনাম :
সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২ নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে শাহবাগ থানায় জিডি বদরগঞ্জে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইটভাটা দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বদরগঞ্জে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা এলাকায় জমি দখল, ফসল কেটে নেওয়া, বসতঘরে অগ্নিসংযোগ এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্রাহাম টুডু  বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্রাহাম টুডু দীর্ঘদিন ধরে কবলা দলিলমূলে ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তিনি ওই জমিতে গাছপালা রোপণ, ধান চাষাবাদ এবং বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। নিয়মিতভাবে জমির খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তাঁর কাছে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। কিন্তু মামলার নিষ্পত্তির আগেই অভিযুক্তরা পেশিশক্তির প্রভাব খাটিয়ে জমি দখলের অপচেষ্টা করছেন বলে দাবি করেন অভিযোগকারী।

‎ভুক্তভোগী আব্রাহাম টুডু অভিযোগ করেন, চলতি মৌসুমে তিনি তাঁর জমিতে ধান আবাদ করেন এবং বর্তমানে সেই ধান কাটার উপযোগী হয়েছে। এমন অবস্থায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর জমিতে গিয়ে ধান কেটে নেওয়া, গাছপালা নষ্ট করা এবং জমি জবরদখলের হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৫ মে সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা প্রকাশ্যে এসে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। তারা অভিযোগকারীকে উদ্দেশ্য করে বলেন, যেকোনো মূল্যে জমি দখল করা হবে। এ সময় বাধা দিলে তাঁকে মারধর, হত্যা এবং লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আব্রাহাম টুডু।

এ ঘটনায় ম্যানুয়াল টুডু, ফিলিপ টুডু, অন্দ্রিরাস টুডু, মাথিয়াল টুডু, নাথালিনা বাসকে, গনেশ টুডু ও হোপনা টুডুসহ কয়েকজনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সাক্ষী হিসেবে শ্যামল টুডু ও কারলুস মর্মুসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেছে। অভিযোগে বলা হয়, তারা ঘটনাটির বিষয়ে অবগত রয়েছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে দিবেন। অভিযোগপত্রে উল্লেখিত তথ্যমতে, বিরোধপূর্ণ জমিগুলো রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া মৌজার অন্তর্ভুক্ত। খতিয়ান নং-২৮২ ও ৩১৪ এর আওতাধীন একাধিক দাগ নম্বরের জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। জমিগুলোর মধ্যে দাগ নং-৮৫৬, ৮৫৯ ও ৮৫৫ এর বিভিন্ন পরিমাণ জমি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও সম্প্রতি ধান কাটার সময় ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী আব্রাহাম টুডু বলেন, “আমি বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এখন আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, অভিযোগের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, চলমান বিরোধ দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category