শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১১জুন)সকালে উপজেলার সন্ন্যাসী বাজারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার এ অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক, আলেম-ওলামা,সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,শিক্ষার্থীদের কোরআন হিফজ ও ইসলামী শিক্ষার অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষা বিস্তারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।বক্তারা আরও বলেন, কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও তাকওয়ার সঙ্গে জীবন পরিচালনার আহ্বান জানান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল ওয়াদুদ,মোঃ শাহাদাত হোসেন ফরাজী,মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও সিফাতুল্লাহ।অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পূর্বে ২৫জন শিক্ষার্থীকে বিশেষ সবক প্রদান করেন,মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category