শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুকে চাচি শ্বাশুড়ি আর দেবরের মারধর

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঝালকাঠি, প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে গৃহবধূ এবং তার শাশুড়ির ওপর মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনোহরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী মায়া ইসলাম এবং তার শাশুড়ি আয়েশা বেগম। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মায়া ইসলাম অভিযোগ করে বলেন, তাদের ঘরের সামনে থাকা চিচিংগা ও কাকরোল জাতের সবজি গাছ কাটতে আসে চাচাতো দেবর ফাহিম এবং চাচি শাশুড়ি ফাতেমা। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শাশুড়ি আয়েশা বেগমকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আইনী সহয়তার জন্য ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানায় পরে পুলিশ আসলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফাহিম। মুঠোফোনে তিনি বলেন, ডেউয়া পাড়া নিয়ে মায়া ইসলাম ও আয়েশা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category