শিরোনাম :
রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

১০নং হোগলাবুনিয়া ইউনিয়নকে মাদকমুকক্ত শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী হায়দার চুন্নু।
চেয়ারম্যান পদপ্রার্থী আলী হায়দার চুন্নু জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুব বিষয়ক সম্পাদক এবং জিয়ানগরের ২নং পাড়াশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি বলেন, নির্বাচিত হলে ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়ন থেকে মাদক নির্মূল, স্কুল-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাপনার মানোন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান।
আলী হায়দার চুন্নু আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা তাঁর অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান।নিজের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সম্মুখসারিতে ছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওই সময় তিনি চোখ হারানোর আশঙ্কার মুখে পড়েছিলেন বলেও জানান। মহান আল্লাহর রহমতে তাঁর দুই চোখ রক্ষা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আলী হায়দার চুন্নু বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে হোগলাবুনিয়া ইউনিয়নকে একটি উন্নত, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category