শিরোনাম :
কৃষি ব্যাংকে ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বদরগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে  মোরেলগঞ্জে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে।অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখার দায়ে ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোষ্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মোঃ হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,রাষ্ট্রীয়ভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করায় মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category