এম মুরশীদ আলী
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলা কিউআর কোড ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপসার কাজদিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় এক র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষি ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় সভাপতির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন- বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব। ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতেই এ ধরনের র্যালি ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা শবনম মুস্তারি, তপসী বিশ্বাস, মো. রাশিদুল ইসলাম, মো. মাসুম হাসান, নীতা সরকার, বিপ্র বিশ্বাস, অমিয় অধিকারী, শংকর বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সমাজসেবক মিজানুর শেখ, বাজার বণিক সমিতির সভাপতি ও সমাজসেবক মো. জুলফিকার আলী,
ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, আবু তাহের মানিক ও আমজাদ হোসেন প্রমুখ।