নিজস্ব প্রতিবেদক |চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবদলের আসন্ন কাউন্সিলকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-উত্তেজনা। এরই মধ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও সাবেক কারা নির্যাতিত নেতা কাজী মোঃ আব্দুল কাদের।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন কাজী আব্দুল কাদের।
রাজনৈতিক জীবনে একাধিকবার প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। তবুও দলের প্রতি তার অবিচল অবস্থান ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে সভাপতি হিসেবে দেখতে আগ্রহী।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে কাজী মোঃ আব্দুল কাদের দায়িত্ব পেলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে ইতোমধ্যে রাজনৈতিক আমেজ বিরাজ করছে এবং প্রার্থীদের মধ্যে চলছে গণসংযোগ ও সমর্থন আদায়ের প্রচারণা।