রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড.মাহফুজ উন নবী ডন বলেছেন ‘পরিছন্নতাকর্মীরা রংপুর নগর গড়ার কারিগর।আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো রংপুর নগর ভালো থাকবে।আপনারা খারাপ থাকলে রংপুর নগরবাসী খারাপ থাকবে সিটি কর্পোরেশন খারাপ থাকবে এটিই বাস্তব।’

সোমবার (২৫ মে) সকালে পবিত্র ঈদুল আযহা -২০২৬ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা,বর্জ্য ব্যবস্হাপনা শাখার প্রধান নাঈম হাসান খান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা নিখিলেন্দ্র গুহ রায়, , সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।
উপহার প্রাপ্ত কর্মী আলো মনি বলেন, এত সরকার আসছে কোনদিন ঈদ উপহার পাই নি। এই সরকারের সময়ে এসে এত তাড়াতাড়ি এত উপহার পাবো চিন্তাও করিনপাই না। এতদিন চাকরি করি কোনদিন এরকম উপহার পাই নি। এইজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

 

হাসনা বানু বলেন,তারেক রহমান ৫ হাজার টাকা দিচ্ছে ঈদ উপলক্ষে। সিটি পরিস্কার থাকলে তারেক রহমানের মনও পরিস্কার থাকবে।সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবো।

 

রংপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রাকিব হাসান বলেন,পরিচ্ছন্নতা কর্মীরা যত বেশি ভালো থাকবে আমরা তত ভালো থাকবো।সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে পরিচ্ছন্নতাকর্মী ভাই এবং বোনেরা।আপনাদের পরিশ্রমকে মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা চিন্তা করেছে বলে আজকের এই আয়োজন।সরকার এবং প্রশাসকের এই ভালোবাসা,মানবিকতা এবং আন্তরিকতা যুগের পর যুগ টিকিয়ে থাকবে।

 

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনকে একটি বাসযোগ্য এবং সবচেয়ে সুন্দর করা বর্তমান প্রাশাসকের ভিশন এই ভিশন পরিচ্ছন্নতাকর্মী ভাই বোনদের ছাড়া সম্ভব না।এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের রংপুর সিটি কর্পোরেশনের প্রাণভোমরা বলে উল্লেখ করেন তিনি।

 

এ সময় প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই পরিচ্ছন্নতাকর্মীদের কথা চিন্তা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পরিচ্ছন্নতা কাজের সাথে সম্পৃক্ত হয়।তারা যে কষ্ট করে শহরকে পরিষ্কার রাখছে আমাদের সবকিছু দিয়েই প্রিয় ভাইবোনদের পাশে দাড়াতে হবে।রংপুর সিটি করপোরেশনে পরিষ্কার হয়েছে এর পিছনের কারিগর পরিচ্ছন্নতাকর্মী ভাই বোনেরা।

তিনি বলেন, রংপুর নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দিতে হবে। পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা তাদের বাচ্চাদের রাস্তার পাশে রেখে কাজ করে এটিও খারাপ লাগে। এরপর ও সন্তানদের মানুষ করতে বই পড়তে এবং স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি।এবং এই সন্তানরা এক সময় আমার চেয়ে ও বড় মানুষ হবে সেদিন আমি নিজেকে গর্বিত মনে করব বলে মন্তব্য করেন তিনি ।