রংপুর প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সহ-সভাপতি এবং আল মকবুল তাহিফজুল কুরআন একাডেমি ও কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালেহ আহমেদ মুহিত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কুরবানির আদর্শ আমাদের জীবনে আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহভীতির শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “সমাজের ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল প্রতিপাদ্য। পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
মুফতি সালেহ আহমেদ মুহিত দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবতার চর্চা করতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”
তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশকে সকল অশান্তি, বিভেদ ও সংকট থেকে মুক্ত রাখতে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, মুফতি সালেহ আহমেদ মুহিত দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তার, কুরআন শিক্ষার প্রসার এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত আল মকবুল তাহিফজুল কুরআন একাডেমি ও কওমী মাদরাসা এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে।