দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম এর নেতৃত্বে নেতৃবৃন্দ ।