দ্বাদশ গ্রাম ইউনিয়ন ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উদীয়মান ছাত্রনেতা মোতাহের হোসেন শিবলু, তিনি বিগত দিনে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

​আন্দোলনের অগ্নিপরীক্ষায় অটল
স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তুঙ্গে, তখন প্রতিটি রাজপথের আন্দোলনে সম্মুখভাগে দেখা গেছে মোতাহের হোসেন শিবলুকে। মামলা হামলায় জেল জুলুমে স্বিকার হবে তা যেনে ও ঝুঁকি উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকে তিনি তার আপসহীন মনোভাব ও সাহসের প্রমাণ দিয়েছেন।

​সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতা
তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে তার ভূমিকা অপরিসীম। সাংগঠনিক দক্ষতা এবং প্রতিটি কর্মীর বিপদে-আপদে পাশে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে তিনি একজন জনপ্রিয় ও আস্থাশীল নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
​ভবিষ্যৎ পরিকল্পনা

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোতাহের হোসেন শিবলু, নির্বাচিত হলে তিনি ইউনিয়ন ছাত্রদলকে আরও গতিশীল করতে এবং দলের প্রতিটি নেতাকর্মীর অধিকার আদায়ে কাজ করবেন। তার লক্ষ্য হলো একটি মেধাবী ও সাহসী নেতৃত্ব গড়ে তোলা, যা আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে।

​তাকে নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কর্মীরা মনে করছেন, মোতাহের হোসেন শিবলুর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতার সাধারণ সম্পাদক হওয়া এখন সময়ের দাবি।