দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে আবুবকর সিদ্দিক প্রধানিয়াকে দেখতে চান এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুবকর সিদ্দিক প্রধানিয়াকে দেখতে চান বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে আবুবকর সিদ্দিক প্রধানিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে তাঁর ভূমিকা রয়েছে বলে তারা মনে করেন। এ কারণে আগামী কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলে ইউনিয়ন যুবদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাদের প্রত্যাশা।
এলাকাবাসীর ভাষ্য, দলের প্রতি তাঁর নিষ্ঠা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়ন করা উচিত। তারা আশা করেন, দলীয় নেতৃত্ব যোগ্যতা, দক্ষতা ও ত্যাগের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।