কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
‘দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জ দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় ও মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ডক্টর মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি মো.ফারুক হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন,
দৈনিক ফুলতলা প্রতিদিন কলি আক্তার,দুপ্রক সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তখন কুমার মিস্ত্রি প্রমুখ।অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।