বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি

রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন পলিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেহিয়া বেগম নামে এক অসহায় বিধবা নারীকে দেশিয় অস্ত্রে আঘাতে জখম করার অভিযোগ।গত ৫ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেহুয়া বেগম থানায় মোতাহারা বেগমকে প্রধান করে চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেহিয়া বেগম স্বামীর মৃত্যুর পর অসহায় জীবন যাপন করে আসছেন।ঘটনার দিন রেহিয়া বেগম একটি ছাগল প্রতিবেশি মোতাহারা বেগম গাছের কাঠাল পাতা খায়।এতে ক্ষিপ্ত হয়ে মোতাহারা বেগম ও তার দুই মেয়ে ছেলে সহ বিধবা রেহিয়া বেগম কে একা পেয়ে মারধর করে একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সেখানে লুটিয়ে পড়ে পরেন।পরে স্থানীয়রা তাকে দ্রুত বদরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা য় তার মাথায় ছয়টি সেলাই পড়ে এছাড়া শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়।এ ঘটনায় তাকে বাঁচাতে তার পুত্র বুধু এগিয়ে আসলে তাকেও মারধর করেন মোতাহারা বেগম ও তার সন্তানরা। জানা গেছে রেহিয়া বেগম গত একমাস আগে মেরুদন্ড সমস্যা জনিত জন্য অপারেশন করেছিলেন।

পলিপাড়া গ্রামে নুর ইসলাম বলেন, মোতাহারা সামান্য ঘটনার জন্য এত বড় অন্যায় করা ঠিক হয়নি।

সালেহা বেগম নামে এক নারী বলেন, রেহিয়া বেগম ছাগল ওমার কাঁঠাল পাতা খায়। এটায় তার দোষ। এটা বিচার হওয়া দরকার।

ভুক্তভোগী ভাই আফজাল হোসেন বলেন, আমার ছোট বোন রেহিয়া বেগম। তার স্বামী মারা যাওয়া পর থেকে অসহায় জীপন যাপন করছেন।তাকে এভাবে ধরে লোহার রড দিয়ে মারা চরম অপরাধ করেছেন তারা।তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকগন পরামর্শে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বদরগঞ্জ থানার এএসআই আলতাফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে এসেছি।হাসপাতালে আহত রোগীকে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরবর্তীতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।