হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার
শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী কনিজ ফাতেমা। তার এ সাফল্যে পরিবার,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নিয়মিত পড়াশোনা,শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের অনুপ্রেরণাই তার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে কনিজ ফাতেমা।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করে কনিজ ফাতেমা বলেন,“এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে বাবা-মা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অনেক অবদান রয়েছে। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই এবং দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য সবার দোয়া চাই।”
কনিজ ফাতেমার পিতা মো. মহসিন মিয়াজী একজন ব্যবসায়ী এবং মাতা ঝর্ণা আক্তার গৃহিণী। মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে মো. মহসিন মিয়াজী বলেন, “মেয়ের ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে পারে, এজন্য আমরা সবসময় তার পাশে থাকব। কনিজের জন্য সবাই দোয়া করবেন,যাতে সে একজন ভালো মানুষ ও আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবা করতে পারে।”
পরিবারের সদস্যরা কনিজ ফাতেমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।