কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে সফল মৎস্য চাষিদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে।সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে আলোচনা সভায় মিলিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবউল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়রর উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আ. ওয়াদুদ লাভলু মুন্সি,
প্রেসক্লাব সবাপতি মশিউর রহমান মাসুম, মৎস্য চাষ বিশেষজ্ঞ শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি হিসেবে শিক্ষক মাহবুবুর রহমান, মো. আল- আমীন ও বিশ্বাস রফিকুর রহমানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।