হাজীগঞ্জে মাদক মামলায় যুবকের ১ মাসের কারাদণ্ডননিজস্ব প্রতিনিধি,চাঁদপুর:

  • চাঁ দপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাশেদ হোসেন বাবু (২৫) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাশেদ হোসেন বাবু হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।

জানা যায়, মাদক সংক্রান্ত ঘটনায় তাকে আটক করে বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।