এম মুরশীদ আলী: খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ব্যাগ বিতরণী গত ২৭ আগষ্ট সকালে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক সেন্টারের অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছর থেকে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন সহ ভালো রেজাল্ট করা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ এবং প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করাতে ফুটবল বিতরণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলছেন- দেশে বর্তমানে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা দেখা দিয়েছে। এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় স্কুলের চতুরপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রূপসায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য স্কুল ব্যাগ দেওয়ার আলোচনা হয়েছে। তাছাড়া সামনে নতুন করে ফুটবল প্রতিযোগিতা আসছে, সেখানে প্রাথমিকে যারা ক্লাস ফাইভে আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। খুব শীঘ্রই এই প্রতিযোগিতাটা শুরু হবে। তাদের প্র্যাকটিসের জন্য ফুটবল দেওয়া হলো।

আজ আমি অবাক হলাম যে, ছোট্ট শিক্ষার্থীরা মাইক্রোফোন ধরে এতো মানুষের সম্মুখে বক্তৃতা দেওয়াতে বোঝা যায়, তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পেছনের শক্তি অভিভাবক ও স্কুল শিক্ষক। আমি বিশ্বাস করি শিক্ষকতা সবসময় মহান পেশা। আপনারা শিক্ষক দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন বলেই আজকে এই শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তাদের এগিয়ে নেওয়ার সাথে তার মাঝে মানবিকতাটা তৈরি করার কাজটিও আপনারা অবশ্যই করবেন। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের দায়িত্ব নিতে হলে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। এখান থেকে তোমারা শিক্ষা বয়সে মোবাইলে ভিডিও দেখা এবং নেশায় আসক্ত হওয়া থেকে বিরত রাখতে পারলে, তোমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সফল হওয়া সম্ভব বলে মনে করি।

প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) মুহা: আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. মাসুদ রানা ও (এটিও) আলী আকবর।

এসময় অভিভাবদের মধ্যে বক্তৃতা করেন- সরদার শাহজাহান আলী এবং শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন- প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবানা, শ্যামল কুমার দাস, আব্দুর সাত্তার খান, শেখ লুৎফার রহমান, জবেদা পারভীন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।