নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোজাদ্দেদ নগর বেরলা এলাকায় অবস্থিত ইমাম রাব্বানী দরবার শরীফের পদ-পদবি, পরিচয় ও সকল কার্যক্রম থেকে মো. শামীম রেজাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ইমাম রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মো. শামীম রেজার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ইমাম রাব্বানী দরবার শরীফের ‘লস্কর আল-আবেদী’ পদ ও পরিচয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দরবার শরীফের সকল কার্যক্রম ও সংশ্লিষ্টতা থেকেও তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বহিষ্কারের তারিখ থেকে মো. শামীম রেজার সঙ্গে ইমাম রাব্বানী দরবার শরীফের কোনো ধরনের সাংগঠনিক, সামাজিক বা ধর্মীয় সম্পর্ক থাকবে না। পাশাপাশি দরবার শরীফের নাম, পরিচয়, পদবি কিংবা সংশ্লিষ্টতা ব্যবহার করে শামীম রেজা কোনো কার্যক্রম পরিচালনা করলে তা দরবার শরীফ কর্তৃপক্ষের অনুমোদিত বা স্বীকৃত হিসেবে বিবেচিত হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত থাকার জন্য নির্দেশনায় অনুরোধ জানানো হয়েছে।

ইমাম রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বহিষ্কারের বিষয়টি জানানো হয়।