মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনায় যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি এর সহযোগিতায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে হরিজন জনগোষ্ঠীতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ বিকালে খুলনার সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনির মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের শুরুতে সভার গুরুত্ব ও উদ্দেশ্য বর্ণনা করে স্বাগত বক্তব্য দেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)ঢাকা এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এস, এম বদিউজ্জামান, ভরসা -এর নির্বাহী পরিচালক ধীমান মহালদার। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের সফলতা ও কর্ম সৃষ্টির সুযোগের বিস্তারিত আলোচনা করেন সফট স্কিল ট্রেইনার সুকান্ত কুমার সরকার। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)কমিউনিটি গবেষণা সহকারী প্রান্ত দাস এর সঞ্চালনায় বক্তৃতা করেন
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) কমিউনিটি গবেষণা সহকারী স্মৃতি রানী দে, হরিজন সম্প্রদায়ের নেতা প্রদীপ কুমার দাস, উত্তম কুমার দাস, কিশোর দাস, বিকলাল দাস, লিপি দাস।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা হরিজন সম্প্রদায়ের কমিউনিটি নেতা শ্রী বিশাল দাস। এ সময় উপস্থিত ছিলেন আশা দাস, লাকি রানী দাস, বিনা রানী দাস, সুমি দাস প্রমুখ।