শিরোনাম:
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন,কার্ড পেলো কতজন? কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে মন্ত্রী–নোয়াখালী রক্ষায় নতুন উদ্যোগ বটিয়াঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত ‌ ‎রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস—ড. শহিদুল্লাহ খান মাদানী ‎ সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সদস্য আটক রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল রূপসায় শ্রমিক নেতা মাসুমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেলিম মাহবুবঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জনগোষ্টীর মধ্যে সেলাই মেশিন বিতরণ, সেহরী ও ইফতার সামগ্রীর ফুডপ্যাক উপহার প্রদান এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান হাসনু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন মুসলমানদেরকে সর্বোত্তম জাতি হিসেবে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই নির্দেশনার আলোকেই জামায়াতে ইসলামী নিরন্ন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে থাকে। আর দারিদ্র্য ও দূর্নীতি মুক্ত কল্যাণমুখী বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য নেতৃত্ব ও আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category