শিরোনাম:
নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবাদি জমির ফসল নিয়ে যাওয়াতে বাধা প্রতিপক্ষের,থানায় উল্টো মিথ্যা অভিযোগ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। ডিআইজি রেজাউল হক। ভবদহের জলাবদ্ধতায় এবারও প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বােরা আবাদ হয়নি নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূরকে পিটিয়ে হত্যার অভিযোগ দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের ২৪ ও ২৮ নং ওয়ার্ড কমিটি অনুমোদন রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। মনে রাখবেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। কৃষকের সরকার। মানুষের সরকার। ডুমুরিয়া ও ফুলতলার জলবদ্ধতা নিরসন করে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ।

তিনি বলেন জনতার শক্তি হচ্ছে বিএনপির মূল শক্তি। জনতার কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। তিনি বলেন, কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না।

খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,‌উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজল মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,,জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডভোকেট নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব,সরোয়ার হোসেন প্রমুখ।
এরপর আলি আসগার লবি এমপি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণে যে সকল প্রকলল্প গ্রহণ করবেন তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই। পরে তিনি এক ইফতার মাহফিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category